Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৫:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে দ্বগ্ধ 
Wednesday April 15, 2026 , 2:29 pm
Print this E-mail this

ধারণা করা হচ্ছে বিষয়টি গ্যাস লিকেজের কারণে হয়েছে

বরিশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে দ্বগ্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ঘরের মধ্যে থাকা সিলিন্ডারের গ্যাস লিক করে বের হয়ে বিস্ফোরণে বাবা ও ছেলে আহত হয়েছে। বুধবার (এপ্রিল ১৫) ভোর রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ড দরগা বাড়ী মসজিদের পাশের তালুকদার ভিলা নামের তিনতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল আমিন জানিয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ মানিক চন্দ্র শীলকে (৬০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার ছেলে মৃদুল চন্দ্র শীলকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ ষ্টেশন অফিসার রবিউল আল আমিন আহত ছেলে মৃদুলের বরাতে বলেন, পরিবার নিয়ে থাকতো তারা। গত রাতে বাবা ও ছেলে বাসায় ছিলো। ওইরাতে নতুন একটি গ্যাস সিলিন্ডার আনা হয়। সিলিন্ডার চুলার সাথে সংযোগ দেয়ার পর শব্দ হয়। তখন বাবা মানিক সংযোগ সিলিন্ডারের সাথে ভালো করে আটকে দেন। কিন্তু এরপরেও মনে হয় লিকেজ ছিলো। এতে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ে। সকাল ৬টার দিকে মানিক চন্দ্র শীল রান্না করার জন্য চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ হয়। এতে ঘরে দরজা জানালা উড়ে যায়। এছাড়াও আগুনে পুড়ে দ্বগ্ধ হন বাবা ও ছেলে। তাদের উদ্ধার করে স্থানীয়রা তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, মানিক চন্দ্র শীলের শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় জাতীয় বার্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ছেলের শরীরে ৫ ভাগের মতো পুড়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহজনক কিছু পাননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি গ্যাস লিকেজের কারণে হয়েছে। তবুও তদন্ত করা হচ্ছে। কোন নাশকতার বিষয় পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে সন্দেহ প্রকাশ করছেন প্রতিবেশীরা। বিস্ফোরণের পরও ঘরের মধ্যে গ্যাসের সিলিন্ডার দুইটি অক্ষত থাকায় তারা সন্দেহ প্রকাশ করছেন। বিস্ফোরণে নিচতলাসহ আশে-পাশের ভবন অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। এ বিস্ফোরণের রহস্য রয়েছে বলেও তারা মত দেন। ফায়ার সার্ভিসের ষ্টেশনের অফিসার বলেন, গ্যাস লিকেজ হলে আগুন পেলে বিস্ফারিত হয়। তখন অক্সিজেনের দুর্বল জায়গা পেলে সেই স্থান দিয়ে বের হয়ে যায়। এখানেও সেই ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ভবনের নীচ তলার তিনটি কক্ষের দরজা, জানালা ও থাইগ্লাসসহ ব্যবহৃত আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ওই ভবনের দ্বিতীয় তলা ও পাশের একটি ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।




Archives

Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
Image
বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনে গ্রেপ্তার ১৩
Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি