Current Bangladesh Time
শুক্রবার জানুয়ারি ২৩, ২০২৬ ১১:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার 
Monday December 4, 2017 , 9:10 pm
Print this E-mail this

নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে

বরিশালে গাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার


বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর এলাকা থেকে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আব্দুল মালেক হাওলাদার (৫৫) নামের এক গাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত মোহাম্মদ আলী হাওলাদারের পুত্র। নিহতের লাশের ময়না তদন্ত শেষে রবিবার রাতে দাফন করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশ বিষয়টি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করছেন। এরপূর্বে শনিবার রাতে পুলিশ মালেক হাওলাদারের লাশ উদ্ধার করে রবিবার সকালে মর্গে প্রেরণ করেন। জানা গেছে, মালেক হাওলাদারকে তার বাড়ি সংলগ্ন একটি আম গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে তার চাচাতো ভাই মতিয়ার রহমান ডাকচিৎকার শুরু করেন। এসময় স্থানীয়রা এগিয়ে এসে তাকে (মালেক) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উজিরপুর মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় বিষয়টি হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই সঠিক ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে।

  • শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন