Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গরুর চামড়া ৩০০ টাকা, খাসির চামড়া ফ্রি! 
Friday May 29, 2026 , 5:21 pm
Print this E-mail this

পশুর চামড়া বিক্রি করতে এসে সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ

বরিশালে গরুর চামড়া ৩০০ টাকা, খাসির চামড়া ফ্রি!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে এসে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। মাদরাসা কর্তৃপক্ষ বলছে, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে আগামী কোরবানির ঈদে তারা আর চামড়া সংগ্রহ করবেন না। অনেকেই ন্যায্য দাম না পেয়ে চামড়া ব্যবসায়ীদের কাছে ফেলে রেখেই চলে যাচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, ট্যানারি মালিকদের কাছে গত বছরের প্রায় ৮০ শতাংশ টাকা এখনো বকেয়া থাকায় তারাও চরম সংকটে রয়েছেন। শুক্রবার (মে ২৯) নগরীর পোর্ট রোডের চামড়া বিক্রেতা ও ব্যবসায়ীরা এসব অভিযোগ তুলে ধরেন। বৃহস্পতিবার (মে ২৮) দুপুরের পর থেকেই নগরীর বিভিন্ন স্থান থেকে ভ্যান, রিকশা ও অটোযোগে চামড়া আসতে শুরু করেছে। নগরীর ধান গবেষণা রোডের একটি মাদরাসার শিক্ষক মাওলানা সোহাগ গাজী বলেন, ‌‘আমাদের মাদরাসা থেকে এবার সিদ্ধান্ত ছিল চামড়া সংগ্রহ করা হবে না। পরে বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে আমরা সংগ্রহে নামি। তিনি বলেছিলেন, প্রতি ফুট গরুর চামড়া ৬০-৬৫ টাকায় বিক্রি করা যাবে। কিন্তু বাস্তবে এসে দেখি গরুর চামড়া ৩০০ টাকার বেশি দিতে চাচ্ছেন না ব্যবসায়ীরা।’ বটতলা এলাকার খাজা লিল্লাহ বোর্ডিংয়ের কুদরত আলী বলেন, ‘সারাদিন পরিশ্রম করে যদি একটা চামড়া ৩০০ টাকায় বিক্রি করতে হয়, তাহলে কষ্টের শেষ থাকে না। আমাদের একেকজন ছাত্রের পেছনে ২০০-২৫০ টাকা খরচ হয়। তাহলে বোর্ডিংয়ে আর কী থাকে? গাড়ি ভাড়াও ওঠে না।’ মুসলিম গোরস্থান লিল্লাহ বোর্ডিংয়ের আবুল হোসেন বলেন, ‘দানশীল ব্যক্তিরা আমাদের কাছে চামড়া দিয়ে যান। আমরা আগে থেকেই শুনেছিলাম এবার দাম কম হবে, কিন্তু এত কম হবে বুঝিনি। গরুর চামড়ার সঙ্গে খাসির চামড়া একপ্রকার ফ্রিতেই দিতে হচ্ছে।’




Archives

Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬
Image
বরিশালে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সব রুটে বাস চলাচল শুরু
Image
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস’র বৃক্ষরোপণ কর্মসূচি
Image
পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং