Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ 
Sunday May 24, 2026 , 8:27 pm
Print this E-mail this

লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা : ওসি, গৌরনদী মডেল থানা

বরিশালে খাবারের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে খাবারের লোভ দেখিয়ে ২য় শ্রেণীর শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়েছে। আহত বখাটে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (মে ২৪) উপজেলার হরহর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুর অভিযোগ-খাবারের লোভ দেখিয়ে বাড়ির পাশের এক লোক তার সঙ্গে ‘খারাপ’ কাজ করার চেষ্টা করলে তাকে (বখাটে) কামড় দিয়ে সে পালিয়ে এসে বিষয়টি তার বাবাকে জানায়। ভুক্তভোগীর বাবা অভিযোগ করেন, তার মেয়ে পাশের বাড়িতে খেলতে গেলে বা প্রাইভেট পড়তে গেলে ওই বাড়ির মৃত খোকন দাসের ছেলে পিন্টু দাস (৩০) যৌন হয়রানি করত। তাকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও আমার মেয়েকে অব্যাহতভাবে যৌন হয়রানি করায় বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়। পরে এলাকাবাসী তাকে শাসিয়ে দেয়। স্থানীয় ও অভিযুক্তের পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই বছর আগে স্বর্ণের দোকানে কাজ করত পিন্টু। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় এসে মাদকের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। তবে পিন্টু দাস অভিযোগ অস্বীকার করে বলেন, মিথ্যা অভিযোগ এনে তাকে মারধর করা হয়েছে। বর্তমানে সে উজিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!