Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১৭, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খাদ্য অধিকার আইন বাস্তবায়নে নাগরিক সংলাপ 
Saturday December 22, 2018 , 1:49 pm
Print this E-mail this

রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও খাদ্য অধিকার প্রসঙ্গে আলোচনা

বরিশালে খাদ্য অধিকার আইন বাস্তবায়নে নাগরিক সংলাপ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে খাদ্য অধিকার আইন বাস্তবায়ন প্রসঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। খাদ্য অধিকার বাংলাদেশ বরিশাল জেলা শাখার আয়োজনে শুক্রবার (২১ ডিসেম্বর) নগরীর অশ্বিনী কুমার হলে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও খাদ্য অধিকার প্রসঙ্গে আলোচনা করা হয়। খাদ্য অধিকার বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মহিলা পরিষদের জেলা সভাপতি রাবেয়া খাতুন, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরি দুলাল, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান আক্তার শিরিন, জাতীয় পার্টির বরিশাল-৫ আসনের প্রার্থী একে এম মর্তুজা আবেদিন, গণতান্ত্রিক বাম জোটের প্রার্থী অধ্যাপক আবদুস ছত্তার। দেশের ৩ কোটি ৫৫ লাখ অতি দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি অধিকার প্রতিষ্ঠায় খাদ্য অধিকার আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়। সংলাপে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও প্রতিনিধিরা তাতে একাত্মতা প্রকাশ করেন।




Archives
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী
Image
মহান বিজয় দিবসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা
Image
বরিশালে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা