Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২১, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 
Tuesday August 19, 2025 , 8:51 pm
Print this E-mail this

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ৩৭ পিস ইয়াবাসহ সোহেল হাওলাদার সাজু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (আগস্ট ১৯) সন্ধ্যা ৭টার দিকে এয়ারপোর্ট থানাধীন চৌহুতপুর মাধ্যমিক বিদ্যালয়েরসংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশি করে বিশেষভাবে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির সিকদার বলেন, ‘সোহেল হাওলাদারের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক, চুরি ও একটি ধর্ষণ মামলাসহ মোট তিনটি মামলা আদালতে বিচারাধীন। আজকের ঘটনায়ও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।’




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে বিশাল আকৃতির ষাঁড় “জমিদার”
Image
পিরোজপুরের কাউখালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
Image
ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
Image
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭ শিশু
Image
হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, অনুপস্থিত বহু কর্মী