Current Bangladesh Time
সোমবার মে ২৫, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইয়াবাসহ আটক ১ 
Monday June 10, 2024 , 3:57 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

বরিশালে ইয়াবাসহ আটক ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪৪০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। রবিবার (জুন ৯) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আলেকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক কে এম মশিউর রহমান ওরফে অরিন বাবু (৩৩) বরিশাল নগরীর হয়রত কালুশাহ সড়ক এলাকার মো: মোস্তাফিজুর রহমানের ছেলে। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে দেয়া তথ্যে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টায় বিসিসির ১৪ নং ওয়ার্ডস্থ হযরত কালু শাহ সড়ক, আলেকান্দা, শুভ্র নিড় বাসভবনে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় কে এম মশিউর রহমান ওরফে অরিন বাবুর নিজ শয়ন কক্ষের খাটের তোষকের নিচ থেকে ৪৪০ পিচ ইয়াবা সহ তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, দীর্ঘদিন ধরে অরিন বাবুর বিভিন্ন জায়গা থেকে মাদক কিনে বরিশালের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন। তাই আমরা তাকে নজরে রেখেছিলাম। রবিবার সকালে তার নিজ বাস ভবনে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় বরিশাল কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।




Archives
Image
জাল সনদ : ৪৭১ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
Image
বরিশালে চার মাস ধরে ফরচুন সুজের বেতন বন্ধ, মেলেনি ঈদ বোনাসও
Image
রামিসা হত্যা : ডিএনএ টেস্ট সম্পন্ন, চার্জশিট রোববার
Image
বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৬৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক
Image
বরিশালে চরমোনাই মাদ্রাসায় ছয়তলা থেকে পড়ে রক্তাক্ত অবস্থায় ছাত্রী