Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ১০, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আলোচিত হত্যা মামলার আসামী গ্রেফতার 
Saturday September 25, 2021 , 1:30 am
Print this E-mail this

আদালতে ১৬৪ ধারার জবানবন্দী দিয়েছে গ্রেপ্তারকৃত আসামী

বরিশালে আলোচিত হত্যা মামলার আসামী গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ড আ’লীগে সাধারণ সম্পাদকের পিতা ও সাবেক ব্যাংক কর্মকর্তা মঞ্জুল  মোর্শেদ হত্যা মামলার আরেক আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম মো: আহিদুল মীরা (৩০)। মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেট্রো ডিবি’র ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে গতকাল বিকেলে পটুয়াখালীর গলাচিপা থানার কলেজ পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ডাকাতি ও হত্যা মামলার আসামী পটুয়াখালীর বল্লবপুর কালিকা পুর গ্রামের আব্দুল কাদের মীরার ছেলে মো: আহিদুল মীরাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ডিবি’র ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে ১৬৪ ধারার জবানবন্দী দিয়েছে গ্রেপ্তারকৃত আসামী। এয়ারপোর্ট থানার মামলা নং : ৮/২০২১। উল্লেখ্য, বরিশালের আলোচিত এ হত্যা মামলার ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।




Archives

Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!
Image
ফাটাকেষ্টর ভূমিকায় বরিশাল বিভাগীয় কমিশনার, ভূমি সেক্টরে অ্যাকশন
Image
ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Image
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
Image
বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি