Current Bangladesh Time
সোমবার ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১০:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আবাসিক হোটেল পুলিশের অভিযান, আটক ১৬ 
Thursday September 11, 2025 , 8:31 pm
Print this E-mail this

নগরীর কোনো হোটেলেই অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না

বরিশালে আবাসিক হোটেল পুলিশের অভিযান, আটক ১৬


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে পোর্ট রোডের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৮ নারী ও হোটেল স্টাফ সহ ৮ জন পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি ইনচার্জ (আই সি) গোলাম মো: নাসিম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পোর্ট রোডে অবস্থিত পপুলার হোটেলে অনৈতিক কার্যকলাপ চলছে তারই সূত্র ধরে বুধবার রাতে পোর্ট রোড পপুলার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এবিষয়ে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ বলেন, পোর্ট রোড ও লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। সে মোতাবেক বুধবার রাতে পপুলার হোটেলে অভিযান চালিয়ে ৮ জন নারীও আট জন পুরুষকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশন দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, নগরীর কোনো হোটেলেই অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। কোনো হোটেলের অভিযোগ পেলে অভিযান চালানো হবে।




Archives
Image
তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
Image
রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা!
Image
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
Image
এবার একুশে পদক পাচ্ছেন যারা
Image
কুয়াকাটায় বহিষ্কৃত নেতার স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি