Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১২:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অভিযানিক দলের ওপর হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি 
Thursday April 10, 2025 , 9:01 am
Print this E-mail this

আহত কোস্টগার্ড সদস্যকে চিকিৎসা, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা

বরিশালে অভিযানিক দলের ওপর হামলা, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গজারিয়া নদীর মাঝের চর এলাকায় জাটকা রক্ষা অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে অভিযানিক দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড ফাঁকাগুলি ছুড়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বুধবার (এপ্রিল ৯) রাত ১০টার এ ঘটনায় হামলাকারী কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন হিজলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। তিনি জানান, রাত ১০টার দিকে গজারিয়া নদীর মাঝের চর এলাকায়  উপজেলা মৎস্য অফিস, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করছিল। হঠাৎ ৭-৮ টি কাঠের বোট নিয়ে অবৈধ পাই জালের ৪০-৫০ জন জেলে অভিযানিক দলের ওপর লাঠি, বাঁশ, ইট, পাথর ইত্যাদি দিয়ে আক্রমণ শুরু করে। এতে কোস্টগার্ডের সদস্য এম মঞ্জুরুল আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর একটি অবৈধ পাই জাল এবং পাই জালে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয় জানিয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আহত কোস্টগার্ড সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




Archives
Image
বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের
Image
বরিশালে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, দুই যুবদল নেতা বহিষ্কার
Image
নেতা বরখাস্তের প্রতিবাদে বরিশালে টেক্সটাইল মিল শ্রমিকদের কর্মবিরতি
Image
তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
Image
রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা!