Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অপারেশন ‘ডেভিল হান্টে’ চেক পোস্টে তল্লাশি : গ্রেফতার ২ 
Monday February 10, 2025 , 4:17 pm
Print this E-mail this

জেলায় পুলিশের তৎপরতা বেড়েছে, যাতে কোনো দুষ্কৃতকারী রেহাই না পায়

বরিশালে অপারেশন ‘ডেভিল হান্টে’ চেক পোস্টে তল্লাশি : গ্রেফতার ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে অপারেশন ডেভিল হান্টে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (ফেব্রুয়ারি ১০) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের উপ-পরিদর্শক তানজিল বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে সোমবার দুপুর সাড়ে ১২টায় নগরীর মরকখোলার পুল এলাকায় কাউনিয়া থানা পুলিশের সদস্যরা প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত বিষয়টি নিশ্চিত করে জানান, সাম্প্রতিককালে দেশের বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে জনগণের সহায়তা কামনা করেন তিনি। অপরদিকে মেট্রো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নগরীর তিনটি স্থানে অপারেশন ডেভিল হান্টের স্থায়ী চেকপোস্ট বসেছে। তাছাড়া থাকছে ভ্রাম্যমাণ টহল টিম। এদিকে জেলায় নিয়মিত অভিযানের সঙ্গে ডেভিল হান্ট যুক্ত হয়েছে। এদিকে জেলার পুলিশ সুপার শরিফ উদ্দীন বলেন, জেলায় পুলিশের তৎপরতা বেড়েছে। যাতে কোনো দুষ্কৃতকারী রেহাই না পায়। সে জন্য তারা সচেষ্ট আছেন। এ ধারবাহিকতায় রোববার (ফেব্রুয়ারি ৯ ) ১৩ জনকে আটক করা হয়েছে।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা