Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ২০, ২০২৬ ৬:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : এনএসআই ও ভোক্তা অধিদপ্তরের অভিযান 
Monday April 6, 2026 , 9:19 pm
Print this E-mail this

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে

বরিশালে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি : এনএসআই ও ভোক্তা অধিদপ্তরের অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে এক ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (এপ্রিল ৬) বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিট পর্যন্ত নগরীর ১৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত মেসার্স বরকত এন্ড জেনারেল স্টোর নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, এনএসআই বরিশাল কার্যালয়ের তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় পরিচালিত এ অভিযানে দীর্ঘদিনের নজরদারির ভিত্তিতে প্রমাণ পাওয়া যায় যে, প্রতিষ্ঠানটি সান ও বেঙ্গল কোম্পানির আমদানিকৃত এলপিজি গ্যাস সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ১৭০ থেকে ১৮০ টাকা বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল। এছাড়া প্রতিষ্ঠানে কোনো মূল্য তালিকাও প্রদর্শন করা হয়নি। অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ও ৪৫ ধারায় মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র। এ সময় এনএসআই বরিশাল জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না।




Archives

Image
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে রেস্তোরাঁ পরিচালনা করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত রেঞ্জ ডিআইজি
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
Image
কে হবেন নগর পিতা? সরগরম ৩০ ওয়ার্ডের রাজনীতি
Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী