Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের সাংবাদিকবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া-মোনাজাত 
Sunday February 22, 2026 , 11:11 pm
Print this E-mail this

আয়োজন করেন মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার

বরিশালের সাংবাদিকবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া-মোনাজাত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের সাংবাদিকবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার (ফেব্রুয়ারি ২২) বিকেলে বরিশাল ক্লাবের হলরুমে এই মহতী আয়োজন করেন মুত্যৃঞ্জয়ী রাজনীতিবিদ খ্যাত, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এতে বরিশাল প্রেস ক্লাব, জেলা সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, অনলাইন সাংবাদিক ইউনিয়ন, সম্পাদক ও প্রকাশক পরিষদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

কয়েক’শ সাংবাদিকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে। তাছাড়া বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খসরু উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, জিয়া উদ্দিনি সিকদার সবসময়ই মিডিয়া বান্ধব রাজনীতিক। আজকের এই সাংবাদিক উপস্থিতি তার বড় উদাহরণ। আগামী দিনে জিয়া সিকদারের যে কোন ভালো কাজে তার পাশে থাকবে বরিশালের গণমাধ্যমকর্মীরা।




Archives

Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬
Image
বরিশালে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সব রুটে বাস চলাচল শুরু
Image
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস’র বৃক্ষরোপণ কর্মসূচি
Image
পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং