Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২ 
Friday June 14, 2024 , 1:17 pm
Print this E-mail this

নিহতদের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর

বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় চার বছরের এক শিশুসহ দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (জুন ১৪) সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন-বাকেরগঞ্জের চরাদী এলাকার মো: আব্দুস ছালাম হাওলাদারের ছেলে ও থ্রি-হুইলার চালক মো: সাইদুল ইসলাম (৪০) এবং ওই গাড়ির যাত্রী উপজেলার বাগদিয়া এলাকার মেজবাহ উদ্দিনের চার বছরের শিশু সন্তান জায়ান। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে দুর্ঘটনায় জায়ানের বাবা মেজবাহ উদ্দিন অপু (৩), তার স্ত্রী, হাফেজ মিজান (৪৫) ও কাওসার (৩২) নামে মোট চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, এ ঘটনায় দু’জন আহত হওয়ার খবর এখন পর্যন্ত তাদের কাছে রয়েছে। আর যে দু’জন নিহত হয়েছেন, তাদের মরেদহও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তিনি বলেন, সকাল ৭টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক বাকেরগঞ্জ থানাধীন বাখরকাঠি এলাকায় তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়। জায়ানের স্বজনরা জানিয়েছেন, কারিগরি শিক্ষা বোর্ডের চাকরির সুবাদে মেজবাহ উদ্দিন অপু পরিবার নিয়ে ঢাকায় থাকেন। ঈদুল আজহার ছুটিতে তারা ঢাকা থেকে বরিশালের বাকেরগঞ্জের গ্রামের বাড়িতে আসছিলেন। পথে দুর্ঘটনায় জায়ান নিহত হয়েছে। এছাড়া অপু ও তার স্ত্রী গুরুতর আহত হওয়ায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, নিহত জায়ান ও আহত তার পরিবারের সদস্যরা অপর নিহত মো: সাইদুল ইসলামের থ্রি-হুইলারের যাত্রী ছিলেন। আহতদের মধ্যে জায়ানের মায়ের অবস্থা সঙ্কটাপন্ন। নিহতদের মরদেহ ময়নাতদন্ত করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান ওয়ার্ড মাস্টার।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার