Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১১:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের বাকেরগঞ্জে ট্রলার ডুবি, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার 
Thursday August 23, 2018 , 6:31 pm
Print this E-mail this

মৃত আনোয়ার বাকেরগঞ্জের সাত নম্বর কবাই ইউনিয়নের খোদাবাঁশকাঠী গ্রামের বাসিন্দা

বরিশালের বাকেরগঞ্জে ট্রলার ডুবি, নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জের গোমায় একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৬ টায় গোমার রাঙ্গামাটি নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত আনোয়ার বাকেরগঞ্জের সাত নম্বর কবাই ইউনিয়নের খোদাবাঁশকাঠী গ্রামের বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। বিষয়টি জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল নৌ স্টেশনের লিডার মো. হাবিবুর রহমান। তিনি জানান, সকালে ট্রলার ডুবির ঘটনার খবর শুনে সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরিরা।




Archives
Image
বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের
Image
বরিশালে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, দুই যুবদল নেতা বহিষ্কার
Image
নেতা বরখাস্তের প্রতিবাদে বরিশালে টেক্সটাইল মিল শ্রমিকদের কর্মবিরতি
Image
তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
Image
রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা!