Current Bangladesh Time
সোমবার ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের নিভৃতচারী পাঁচ লেখক সংবর্ধিত 
Friday November 9, 2018 , 12:00 pm
Print this E-mail this

অনুষ্ঠানে শিল্প-সাহিত্যের সাথে সংশ্লিষ্টসহ সকলেই উপস্থিত ছিলেন

বরিশালের নিভৃতচারী পাঁচ লেখক সংবর্ধিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের ৫ জেলার প্রচার বিমুখ ও নিভৃতচারী পাঁচজন লেখককে লেখালেখি সাহিত্য সম্মাননা ২০১৮ প্রদান করা হবে। শিল্প ও সাহিত্যের ছোট কাগজ ‘আমাদের লেখালেখি, বরিশাল’ এর আয়োজনে শুক্রবার (৯ নভেম্বর) এই সম্মাননা প্রদান করা হয়। ‘সাহিত্যে নিবেদিত জীবনের প্রতি শ্রদ্ধাঞ্জলি’ এই শ্লোগানে সন্মাননা পাওয়া লেখকরা হচ্ছেন বরিশালের কবি, নাট্যকার ও গীতিকার আব্দুল হাকিম, ঝালকাঠির কবি ও সংগঠক সিকানদার কবীর, বরগুনার কবি ইদ্রিস আলী, পটুয়াখালীর কবি ও গীতিকার নির্মল কুমার দাশগুপ্ত ও পিরোজপুরের মরমি কবি ও নট্যকার কুমার আর্চার্য। বরিশাল নগরীর কর্মবীর আব্দুল খালেক পাঠাগারে (খেয়ালী গ্রুপ থিয়েটার) এই গুণী লেখকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে শিল্প-সাহিত্যের সাথে সংশ্লিষ্টসহ সকলেই উপস্থিত ছিলেন।

সূত্র ও ছবি : মতবাদ




Archives
Image
তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
Image
রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা!
Image
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
Image
এবার একুশে পদক পাচ্ছেন যারা
Image
কুয়াকাটায় বহিষ্কৃত নেতার স্থাপনা ভেঙে দিল পৌর বিএনপি