Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের নতুন পুলিশ কমিশনার মো: আশিক সাইদ 
Tuesday May 5, 2026 , 11:41 pm
Print this E-mail this

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই বদলি

বরিশালের নতুন পুলিশ কমিশনার মো: আশিক সাইদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশ অধিদফতরের ডিআইজি মো: আশিক সাঈদকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। সেই সঙ্গে বরিশাল মহানগর পুলিশ কমিশনার সফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে পুলিশে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩৯ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ডিআইজি মো: আশিক সাঈদকে। বিদায়ী বিএমপি কমিশনার মো: শফিকুল ইসলামকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এছাড়া রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মো: জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আরএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন এসবির ডিআইজি মোহা. ফয়েজুল কবির। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!