Current Bangladesh Time
বুধবার নভেম্বর ১৮, ২০২৬ ৮:০৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের দুই শতাধিক কুকুর পেলো জলাতঙ্কের টিকা 
Saturday May 12, 2018 , 7:58 pm
Print this E-mail this

শহরের বিভিন্নস্থানে ঘুরে বেড়ানো কুকুরদের এ টিকা দেয়া হয়

বরিশালের দুই শতাধিক কুকুর পেলো জলাতঙ্কের টিকা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর প্রায় দুই শতাধিক কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেওয়া হয়েছে। শনি ও শুক্রবার সকাল থেকে শহরের বিভিন্নস্থানে ঘুরে বেড়ানো কুকুরদের এ টিকা দেয়া হয়। ইকো সেভার্স ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের ভেটেরিনারি সার্জন ডাঃ রবিউল ইসলাম। টিকাদানের পাশাপাশি স্থানীয়দের মধ্যে কুকুর ভীতি কমাতে লিফলেট বিতরণ ও কুকুরের কামড় দিলে করণীয় সর্ম্পকে অবগত করা হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান আমিনুল ইসলাম মিঠু জানান, দেশের অন্যান্য এলাকার মতো বরিশাল শহরে কুকুর ভীতি রয়েছে মানুষের মনে। জলাতঙ্ক রোগের টিকা দিলে এই কুকুর মানুষকে কামড়ালেও জলাতঙ্ক হবে না বা ওই কুকুর থেকে অন্য কুকুরেও ভাইরাস ছড়াবে না।




Archives

Image
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ২ নম্বর সতর্ক সংকেত
Image
কনসার্টে নাচানাচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের মধ্যে সংঘর্ষ
Image
বরিশাল মহানগর যুবদলের কমিটি গঠন : সভাপতি রিয়াজ-সম্পাদক মুন্না‎
Image
বরিশালে ক্রেতা সেজে চুরির পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
Image
বরিশালে উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’