Current Bangladesh Time
সোমবার মার্চ ২, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের গৌরনদীর চার পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন 
Sunday November 7, 2021 , 4:14 pm
Print this E-mail this

শ্রেষ্ঠ এ পুলিশ কর্মকর্তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন জেলা পুলিশ সুপার

বরিশালের গৌরনদীর চার পুলিশ কর্মকর্তার শ্রেষ্ঠত্ব অর্জন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারসহ মডেল থানার দুই এসআই ও একজন এএসআই জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। শনিবার অক্টোবর মাসের জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদারকে জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হিসেবে ঘোষনা করা হয়। একইদিন মাদক উদ্ধার অন্যান্য ক্যাটাগরিতে গৌরনদী মডেল থানার এসআই মোঃ খায়রুল আলম ও মোঃ শাহজাহানকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়েছে। এছাড়াও সামগ্রিক পারফর্মেন্সের ভিত্তিতে শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে আসাদুল ইসলাম। এনিয়ে এএসআই আসাদুল ইসলাম চারবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। শ্রেষ্ঠ এ পুলিশ কর্মকর্তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম)। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।




Archives
Image
বরিশালের আজকের বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল’র ২য় মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশালে জামিনে মুক্তি পেয়ে মাথার চুল কেটে কর্মচারীকে নির্যাতন, মালিক গ্রেপ্তার
Image
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
Image
বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে
Image
জুলাই যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ