Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের গৌরনদীতে নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিল 
Friday May 1, 2026 , 7:27 pm
Print this E-mail this

মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক তোলপাড়

বরিশালের গৌরনদীতে নিষিদ্ধ আ.লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝটিকা মিছিল করেছে নেতা-কর্মীরা। শুক্রবার (১ লা মে) ঢাকা-বরিশাল মহাসড়কের ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করেন তারা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় শুরু হয়। জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ্’র নির্দেশে গৌরনদী উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিলটি ভুরঘাটা বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরঘাটা বাসস্ট্যান্ডের ব্রিজের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী মিছিল নিয়ে ভুরঘাটা বাসস্ট্যান্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। উপজেলা যুবলীগের নেতা মামুনুর রশিদ মনু মোল্লা ও ছাত্রলীগ নেতা মো: মাসুম সরদারকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায়। এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে একই দাবিতে মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে অনুরূপ বিক্ষোভ মিছিল হয়। এবিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারিক হাসান রাসেল বলেন, ‘ভোরে নিষিদ্ধ সংগঠনের (ছাত্রলীগ) কতিপয় কর্মী পার্শ্ববর্তী কালকিনি থেকে এসে ভুরঘাটা বাসস্ট্যান্ডে ঝটিকা মিছিল করেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা দ্রুত সটকে পড়ে। এ বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।’




Archives

Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
Image
বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযান, একদিনে গ্রেপ্তার ১৩
Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন