Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২১, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের গৌরনদীতে তিন দুর্ঘটনায় আহত ১৫ 
Thursday June 27, 2024 , 8:27 pm
Print this E-mail this

পরিবহন ও ট্রাক জব্দ, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে

বরিশালের গৌরনদীতে তিন দুর্ঘটনায় আহত ১৫


মুক্ত বরিশাল জেলার গৌরনদীতে পৃথক তিন দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার (জুন ২৭) দিনের ভাগে এসব দুর্ঘটনা ঘটে।গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে মহাসড়কের আশোকাঠী প্রশিক্ষা অফিসের সামনে বরিশালগামী যাত্রীবাহী অন্তরা পরিবহনের সঙ্গে ঢাকাগামী আল আমিন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই পরিবহনের চালক ও যাত্রীসহ ১১ জন আহত হন। এদিন দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কের শরীফ বাড়ির সামনে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ডোবায় পড়ে যায়। এতে এক ট্রাক চালক আহত হন। একইদিন গৌরনদী-পয়সারহাট সড়কের মোল্লাবাড়ি স্ট্যান্ডে যাত্রীবাহী গোল্ডেন লাইন ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ জানান, মহাসড়কে দুর্ঘটনাকবলিত পরিবহন ও ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে বিশাল আকৃতির ষাঁড় “জমিদার”
Image
পিরোজপুরের কাউখালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
Image
ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
Image
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭ শিশু
Image
হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, অনুপস্থিত বহু কর্মী