Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ২৪, ২০২৬ ১২:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের উজিরপুরে একদিনে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার 
Tuesday May 27, 2025 , 5:49 pm
Print this E-mail this

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা

বরিশালের উজিরপুরে একদিনে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুরে একদিনে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (মে ২৭) ভোর ৬ টার দিকে উপজেলার ওটরা ইউনিয়নের মশাং গ্রামের হাওলাদার বাড়ীর লিটন হাওলাদারের পুত্র সাব্বির হাওলাদার (১৭) বসত ঘরের আড়ার সাথে গামছা দিয়ে ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে আরো জানা যায়, একই দিনে উপজেলার চকমান ৩ নং ওয়ার্ডের ওমর আলী হাওলাদারের মেয়ে জবেদা আক্তার (১৫) কে ভোর সাড়ে ৫ টার দিকে বসত ঘরে গামছা দিয়ে ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে।উজিরপুর মডেল থানার ওসি আ: সালাম জানান, একই দিনে দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন