Current Bangladesh Time
শুক্রবার জানুয়ারি ২৩, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালকে ডিজিটাল শহরে পরিণত করা হবে-সাদিক আবদুল্লাহ 
Thursday December 27, 2018 , 1:45 pm
Print this E-mail this

শুধু শহর পরিস্কার নয় প্রতিটি নাগরীককে নিজের মন পরিস্কার করে শহরটাকে ভালবাসার আহ্বান

বরিশালকে ডিজিটাল শহরে পরিণত করা হবে-সাদিক আবদুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র যুবরত্ন ও বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সারারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, নগরবাসীর সার্বিক সহযোগীতা নিয়ে বরিশালকে একটি ডিজিটাল শহরে পরিণত করা হবে, যাতে করে আমার সিটি নগরবাসী যার যার ঘরে বসে নাগরীক সুবিধা ভোগ করতে পারে। এসময় তিনি আরো বলেন, শুধু শহর পরিস্কার নয় তার সাথে প্রতিটি নাগরীককে নিজের মন পরিস্কার করে শহরটাকে ভালবাসার জন্য আহ্বান জানান। ‘আমরাই গড়বো আগামীর বরিশাল শহরকে রাখবো পরিস্কার পরিচ্ছন্নতা’-এই শ্লোগান নিয়ে মাসব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযান উপলক্ষে র‌্যালি ও উদ্বোধন পূর্বক বক্তব্যে মেয়র সাদিক আবদুল্লাহ একথা বলেন। শহরের প্রানকেন্দ্র অশ্বিনী কুমার টাউন হল চত্বরে আনুষ্ঠানিকভাবে শহর পরিস্কার অভিযান ও প্রথমবারের মত শহরের ড্রেনেজ পরিস্কার করার জন্য অত্যাধুনিক বর্জ্য পরিস্কার ভেকু ট্যাঙ্কের মাধ্যমে নিজ হাতে পরিস্কার করার মাধ্যমে উদ্বোধন করেন। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র প্রধান উপদেষ্টা মাহাবুব আহমেদ (বীর বিক্রম), বরিশাল মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন। অনুষ্ঠান সঞ্চলনা করেন বরিশাল সিটি কাউন্সিলর গাজী নঈমুল ইসলাম। উদ্বোধনী মঞ্চে উপস্থিত থেকে বরিশালের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বরিশাল সদর-৫ আসনের বাংলাদেশ আওয়ামীলীগসহ মহাজোটের নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম জনগনের প্রতি ভোট প্রার্থনা করেন। পরে নগরীতে মেয়রের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। এসময় র‌্যালিতে চমক সৃষ্টি করার জন্য মেয়র সাদিক তার নিজ শিশু সন্তানদের কোলে নিয়ে অংশ নেন।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন