Current Bangladesh Time
রবিবার নভেম্বর ২২, ২০২৬ ১২:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফোন করার সাথে সাথেই পিরোজপুরের কাউখালীতে করোনা আক্রান্ত রোগীর বাড়ী পৌঁছে গেলো অক্সিজেন 
Sunday July 18, 2021 , 9:10 pm
Print this E-mail this

করোনাকালীন সময়ে অক্সিজেনের প্রয়োজন হলে যোগাযোগ করুন কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান, ০১৭১৫৯৫১৮১৩-এই নম্বরে

ফোন করার সাথে সাথেই পিরোজপুরের কাউখালীতে করোনা আক্রান্ত রোগীর বাড়ী পৌঁছে গেলো অক্সিজেন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফোন করার সাথে সাথেই পিরোজপুরের কাউখালীতে করোনা আক্রান্ত রোগীর বাড়ী পৌঁছে গেলো বিনামূল্যে অক্সিজেন। শনিবার কাউখালী উপজেলার দ্বীপ বেষ্টিত এলাকা ১ নং সয়না রগুনাথপুর ইউনিয়নের ডা: গৌরঙ্গ লাল মিস্ত্রী করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকস্ট বেড়ে গেলে তার ছেলে গৌতম মিস্ত্রি শনিবার বিকালে কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমনকে মুঠোফোনে কল করলে ভাইস চেয়ারম্যান সুমন রেড ক্রিসেন্টের কর্মীদের জরুরীভাবে ট্রলার যোগে উক্ত করোনা আক্রান্ত রোগীর বাড়িতে অক্সিজেন নিয়ে দ্রুত যাওয়ার নির্দেশ দেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর ইউনিট’র সেচ্ছাসেবক বাবু ও সাকিল তাৎক্ষনিকভাবে উক্ত মুমূর্ষ করোনা আক্রান্ত রোগীর বাড়ি গিয়ে অক্সিজেন লাগিয়ে দিলে কিছুক্ষনের মধ্যে রোগী শ্বাসকস্ট কমে যায়। করোনা আক্রান্ত ডা: গৌরঙ্গ লাল মিস্ত্রীর ছেলে গৌতম মিস্ত্রি রবিবার তার নিজ ফেইসবুক আইডিতে লিখেন ভাইস চেয়ারম্যানকে ফোন দিলে জরুরীভাবে অক্সিজেন বাড়ী পাঠিয়ে দেওয়ায় তাকে আন্তারিকভাবে ধন্যবাদ জানান এবং সবসময় যেন এভাবে মানুষের পাশে থাকতে পারেন। কারও যদি মহামারি করোনাকালীন সময়ে অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমনের সাথে দ্রুত যোগাযোগ করুন ০১৭১৫৯৫১৮১৩-এই নম্বরে।




Archives

Image
নানা কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনে বরিশালে সশস্ত্র বাহিনী দিবস’২০২৬ পালিত
Image
চলছে পাগলা মসজিদের দানবাক্সের টাকা গণনা
Image
বরিশালে স্বামীর জীবন বাঁচাতে নিজের কিডনি দিচ্ছেন মন্দিরা
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
Image
বরিশালে পুলিশের অভিযান : ইয়াবাসহ গ্রেপ্তার এক, ৬ মাসের কারাদণ্ড