Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ২:৫৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার 
Monday March 2, 2026 , 5:19 pm
Print this E-mail this

কাউখালী উত্তর বাজারে অবস্থিত বিএনপি অফিস ভাঙচুর ঘটনায় থানায় মামলা

পিরোজপুরের কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বিস্ফোরক মামলার আসামি আসলাম গ্রেফতার। থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবার আলী মোল্লার নেতৃত্বে এসআই মাসুদ আল মামুন ও সঙ্গীও ফোর্স সহ এক অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে। উল্লেখ্য ২০২৪ সালের (আগস্ট ৪) উপজেলা আওয়ামী লীগের অফিস থেকে সঙ্ঘবদ্ধ হইয়া কিছু উশৃংখল নেতাকর্মী মিছিল সহকারে কাউখালী উত্তর বাজারে অবস্থিত বিএনপি অফিস ভাঙচুর করে। বিএনপির পক্ষ থেকে থানায় মামলা হয়। ওই মামলার পলাতক আসামি উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের মরহুম আব্দুল মজিদ হাওলাদার এর ছেলে আসলাম হোসেন (৫৫) কে দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার (ফেব্রুয়ারি ২৮) সন্ধ্যায় উপজেলা সদরের বেইলি ব্রিজ সংলগ্ন উজিয়াল খান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী কর্মকর্তা কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী মোল্লা জানান, তিনি এসআই মাসুদ ও সঙ্গীয় ফোর্সদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়াকাটি বেলি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হন। এ সময় আসলামের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে বলে জানান তিনি। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসাইন বলেন, আসামি আসলামকে বিএনপি অফিস ভাঙচুর ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (মার্চ ১) দুপুরে পিরোজপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১