Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ১৮, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ 
Wednesday February 18, 2026 , 4:17 pm
Print this E-mail this

ধর্ষণের স্বীকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ

পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার। জানা যায়, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের পূর্ব আমরাজুরী গ্রামের আবু সোহরাব হাওলাদার ২২ বছরের বাক্ প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের স্বীকার হয়। ধর্ষক একই  গ্রামের রফিকুল ইসলামের পুত্র অটোগাড়ি চালক রমজান আলী (২৭)। মামালার অভিযোগ সূত্রে জানা যায়,  সোমবার  সন্ধ্যার দিকে আসামীর বাড়িতে  কোন লোকজন না থাকার সুযোগে রাস্তা থেকে ফুসলিয়ে আসামীর ঘরের পিছনের বারান্দায় চৌকিতে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এসময় ধর্ষকের স্ত্রী সুখি আক্তার হঠাৎ ঘরে এসে পড়ে এই ধর্ষণের দৃশ্য দেখে ফেললে ধর্ষক লম্বট রমজান দৌড়ে পালিয়ে যায়। পড়ে ধর্ষিতা নারী তার বাড়িতে গিয়ে মা বাবাকে জানালে মা হালিমা বেগম বাদী হয়ে কাউখালী থানায় ধর্ষণের অভিযোগ করেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক রমজানকে গ্রেফতার করে। এব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, অভিযোগ পেয়ে আসামীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে জেলহাজতে প্রেরণ করি এবং ধর্ষণের স্বীকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার