Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ১২, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ছাত্রলীগের সভাপতি গ্রেফতার 
Sunday December 28, 2025 , 5:10 pm
Print this E-mail this

নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে সাগরকে জেল হাজতে প্রেরণ

পিরোজপুরের কাউখালীতে ছাত্রলীগের সভাপতি গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাব্বির হোসেন সাগর (৩০) কে পুলিশ নাশকতা মামলায় গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবড়ী গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সয়না রঘুনাথপুর ইউনিয়নের বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি।

তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জসীম উদ্দিনের পোষ্টার লাগানোর সময় পোষ্টার ছিড়ে বোমা হামলা করে আতংক সৃষ্টি করার অভিযোগ রয়েছে। থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ইয়াকুব হোসাইন জানান, তার বিরুদ্ধে ২০২৫ সালে ২৮ মার্চ বোমা হামলা করে এলাকায় আতংক সৃষ্টি করার অভিযোগ রয়েছে। তার নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




Archives
Image
ইয়াবা বিক্রির অভিযোগে বরিশালে বিএনপি নেতা গ্রেফতার
Image
বরিশালে স্টিমার, বিমান ও রেল সার্ভিস চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
Image
বরিশালে প্রেমিকার চোখের লেন্স পাল্টে না দেয়ায় দোকানীর ওপর হামলার চেষ্টা, যুবক আটক
Image
বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত