Current Bangladesh Time
রবিবার মার্চ ৮, ২০২৬ ৮:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল 
Wednesday December 18, 2024 , 1:17 pm
Print this E-mail this

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে

পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেষণে তাকে এ পদে নিয়োগ দিয়ে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে পায়রা বন্দর কর্তৃপক্ষের এতোদিনের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে নৌবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আলাদা প্রজ্ঞাপনে পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন মো. জাহিদ হোসেনকে নৌবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আর এ পদে ক্যাপ্টেন মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরীকে নিয়োগ দিতে তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।




Archives
Image
বরিশালে বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার
Image
বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ
Image
বরিশালে অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড় মারলেন ওটি বয়
Image
১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
Image
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর