Current Bangladesh Time
শুক্রবার নভেম্বর ২০, ২০২৬ ৭:২৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর কলাপাড়ায় ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল 
Monday June 10, 2024 , 6:51 pm
Print this E-mail this

আসামি গ্রেফতারের পর থানা ঘেরাওয়ের চেষ্টা করে উত্তেজিত লোকজন

পটুয়াখালীর কলাপাড়ায় ওসির অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয়রা। সোমবার (জুন ১০) সকাল ১০টার দিকে থানার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল ইসলাম লিটন ও নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া। এর আগে রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত থানার সামনে অবস্থান করেন ওই এলাকার নারী পুরুষ। এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, আসামি গ্রেফতারের পর শাহিনা পারভীন সীমার নেতৃত্বে থানা ঘেরাওয়ের চেষ্টা করে উত্তেজিত লোকজন। পুলিশ মোকাবিলা করে আসামিকে আদালতে পাঠায়।




Archives

Image
বরিশাল শেবাচিম হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ
Image
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ, উত্তপ্ত গাজীপুরের শিল্পাঞ্চল
Image
বরিশাল-পটুয়াখালী মহাসড়কে ২ বাসের সংঘর্ষ, হতাহত অর্ধশতাধিক
Image
বরিশালে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় ভাঙচুর-অগ্নিসংযোগ
Image
ববির প্রকৌশলীকে কক্ষ থেকে বের করে দিল ছাত্রদল