Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ২৬, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে ৪০০ বোতল ফেনসিডিলসহ নারী-পুরুষ গ্রেপ্তার 
Sunday September 24, 2023 , 7:10 pm
Print this E-mail this

নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে প্রেরণ

পটুয়াখালীতে ৪০০ বোতল ফেনসিডিলসহ নারী-পুরুষ গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর দুমকিতে ৪০০টি ফেনসিডিল, মাদক বিক্রির ৬০ হাজার টাকাসহ মহসিন শেখ (৩৮) ও আলেয়া বেগম (৫৫) নামের দু’জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (সেপ্টেম্বর ২৩) গভীর রাতে উপজেলার দুমকি সাতানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই রাতেই তাদের দুমকি থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার দুমকি সাতানী এলাকায় অভিযান চালায়। অভিযানে আবদুল মান্নান হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম (৫৫) ও কোটালী পাড়া থানার উত্তর হিরণ গ্রামের মহসিন শেখ (৩৮) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের অপর দুই সহযোগী দৌড়ে পালিয়ে যান। পরে তাদের ঘর তল্লাশি করে ৪০০ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ৬০ হাজার টাকা জব্দ করা হয়। দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হান্নান ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, নিয়মিত মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিদের আদালতে পাঠানো হবে।




Archives

Image
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব ও মঙ্গল শোভাযাত্রা
Image
বরিশালে গণশুনানিতে সমস্যা শুনলেন জেলা প্রশাসক, অনেকেই পেলেন আর্থিক সহায়তা
Image
বরিশালে বগুড়া ফাঁড়ি পুলিশের বড় সাফল্য, মাহফুজের নেতৃত্বে ইয়াবাসহ রাজিব আটক
Image
বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে গ্যাসচালিত থ্রি-হুইলার
Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর