Current Bangladesh Time
রবিবার মার্চ ১, ২০২৬ ৯:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার 
Friday April 8, 2022 , 1:36 pm
Print this E-mail this

মেয়েটির শারীরিক গঠন পরিবর্তন দেখে মায়ের সন্দেহ হলে মেয়েটি তার মাকে সবকিছু জানায়

পটুয়াখালীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কলাপাড়ায় শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে আফজাল খান (৪৫) নামের এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কাংকুনিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। মামলা সূত্রে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী কিশোরীর বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হয়ে যায়। পরে সে তার মায়ের সঙ্গে নানাবাড়ি থকতো। আফজাল মেয়েটির সম্পর্কে চাচাতো নানা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক। তাই বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতেন। স্ত্রী বাড়িতে একা থাকে বলে প্রায় সাত মাস আগে তার সঙ্গী হিসেবে ওই কিশোরীকে তাদের বাড়ি নিয়ে আসেন আফজাল। গত বছরের ১ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত সুযোগ বুঝে ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন আফজাল। এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি-ধামকিও দেন তিনি।তবে কিছুদিন পর মেয়েটির শারীরিক গঠন পরিবর্তন দেখে তার মায়ের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে মেয়েটি তার মাকে ঘটনার সবকিছু জানায়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, বৃহস্পতিবার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজকে আদালতে পাঠানো। একই সঙ্গে ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




Archives
Image
বরিশালে একের পর এক পরিত্যক্ত আওয়ামী লীগ অফিসে পতাকা ওড়ানো হচ্ছে
Image
বরিশালে আদালত বর্জন স্থগিত করলেন বিএনপিপন্থি আইনজীবীরা
Image
বরিশালে গৃহকর্মীকে গরম পানিতে ঝলসে দিল গৃহকর্ত্রী, আটক ১
Image
মর্যাদা বৃদ্ধিকরণে নারীদের ফ্যামিলি কার্ডের স্বত্ত্বাধীকারি করেছেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ
Image
রাজধানীসহ বিভিন্ন স্থানে আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা