Current Bangladesh Time
বৃহস্পতিবার জুন ১৮, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নৌকার শ্লোগানে মুখরিত বরিশাল নগরী 
Friday December 28, 2018 , 1:50 pm
Print this E-mail this

ভোট চাইলেন মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামিম

নৌকার শ্লোগানে মুখরিত বরিশাল নগরী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’, ‘শেখ হাসিনার ছালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’-এই শ্লোগানে মুখরিত এখন বরিশাল নগরী। সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে মোটরসাইকেল শোভাযাত্রা করে বরিশাল নগরে ভোট চেয়েছেন মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ ফারুক শামিম। এ সময় শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের মুখে স্লোগানের পাশাপাশি শোভাযাত্রার মাইকে বেজেছে দলীয় নির্বাচনী প্রচারণা সংগীত। নগরীর কালিবাড়ি রোডস্থ নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ বরিশাল আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় মহানগরীর ৩০টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী সহস্ত্রাধিক মোটরসাইকেল নিয়ে শোভা যাত্রায় অংশ নেন। এদিকে বরিশালের অন্য সংসদীয় আসনগুলোতেও শোভাযাত্রা, গণমিছিল ও উঠান বৈঠক করেছেন মহাজোটের প্রার্থীরা।




Archives

Image
বরিশালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল
Image
প্রেসক্লাব থেকে তুলে নিয়ে সাংবাদিককে মারধর, গ্রেফতার ২
Image
দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত : বরিশালে হচ্ছে ইপিজেড
Image
বরিশালসহ দক্ষিণাঞ্চলের ১০ জেলায় রেল যোগাযোগের আওতায় আসছে
Image
মশক নিধনে মাঠে বরিশাল সিটি কর্পোরেশন