Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২১, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নুসরাত ফারিয়ার জামিন 
Tuesday May 20, 2025 , 10:31 am
Print this E-mail this

একটি হত্যাচেষ্টা মামলায়

নুসরাত ফারিয়ার জামিন


মুক্তখবর বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক বিল্লাল ভূঁইয়া, বিপরীতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তবে সেই নির্ধারিত তারিখের দুই দিন আগেই তাকে জামিন দেয়া হলো।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে বিশাল আকৃতির ষাঁড় “জমিদার”
Image
পিরোজপুরের কাউখালীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ
Image
ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, মরদেহ লুকাতেই মাথা বিচ্ছিন্ন
Image
বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৭ শিশু
Image
হঠাৎ বরিশাল নৌবন্দর পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান, অনুপস্থিত বহু কর্মী