Current Bangladesh Time
মঙ্গলবার ডিসেম্বর ১৬, ২০২৫ ১২:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নকল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২ লাখ টাকা জরিমানা 
Sunday November 30, 2025 , 7:21 pm
Print this E-mail this

ভেজাল ও নকল ওষুধ সাধারণ মানুষের জীবনে ভয়াবহ ঝুঁকি তৈরি করে

নকল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২ লাখ টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রির দায়ে লাজ ফার্মাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার বিকালে টাঙ্গাইল শহরের আকুর-টাকুরপাড়া এলাকায় লাজ ফার্মা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

টাঙ্গাইল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, লাজ ফার্মা থেকে ওষুধ ক্রয় করে ভুক্তভোগীর শরীরে পুশ করলে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। পরে মো. শফিকুল ইসলাম নামে এক ভোক্তা লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হলে নকল ওষুধ বলে প্রমাণিত হয়। এ অপরাধে আইন অনুযায়ী ৪১ ধারায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, ভেজাল ও নকল ওষুধ সাধারণ মানুষের জীবনে ভয়াবহ ঝুঁকি তৈরি করে। জনগণের অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলেও তিনি জানান। অভিযানে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের সেনেটারি ইন্সপেক্টর শাহেদা আক্তার, ড্রাগ সুপার জাফরসহ যৌথবাহিনীর সদস্যরা।




Archives
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা
Image
বরিশালে দুই আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ আটক ১৯
Image
হাদির ওপর হামলায় সন্দেহভাজন দু’জনের পাসপোর্ট ব্লক
Image
খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ
Image
বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪০