Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১১, ২০২৬ ৫:৩২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ 
Thursday May 8, 2025 , 10:11 am
Print this E-mail this

তার বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছে পতিত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। এর আগে রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়েন তিনি। আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়।




Archives

Image
নিয়মিত অফিসে আসেন না প্রকৌশলী, বরিশালে সওজ’র অফিস সামলান সিকিউরিটি গার্ড!
Image
ফাটাকেষ্টর ভূমিকায় বরিশাল বিভাগীয় কমিশনার, ভূমি সেক্টরে অ্যাকশন
Image
ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
Image
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার
Image
বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি