Current Bangladesh Time
সোমবার জুলাই ১৩, ২০২৬ ১২:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু 
Friday February 20, 2026 , 8:31 pm
Print this E-mail this

বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসায় ভিসা চালু

দুই মাস বন্ধ থাকার পর দিল্লিতে ভিসা সেবা চালু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার মাত্র তিন দিনের মাথায় প্রায় দুই মাস বন্ধ থাকা ভারতের দিল্লিতে ভিসা কার্যক্রম পূণরায় চালু করেছে বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে ভারতীয় নাগরিকদের জন্য সব ধরণের ভিসা ও কনস্যুলার সেবা স্বাভাবিকভাবে শুরু হয়েছে। এর আগে ভারতের পক্ষ থেকেও জানানো হয়েছিল, তারা শিগগিরই বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরণের ভিসা কার্যক্রম পূণরায় চালু করবে। গত ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হয়েছিল। ঢাকায় দুটি পত্রিকা অফিসে হামলা এবং চট্টগ্রামে ভারতীয় মিশনের সামনে বিক্ষোভের পর ২১ ডিসেম্বর চট্টগ্রামের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশও দিল্লি ও আগরতলায় ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত রাখে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ের পর দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে। নির্বাচনের পর মোদি তারেক রহমানকে অভিনন্দন জানান, পরে টেলিফোনে শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস দেন। এর আগে সিলেটের ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছিলেন, ভিসা কার্যক্রম শিগগিরই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।




Archives
Image
পুলিশের ওপর হামলায় জড়িতদের কাউকেই ছাড় নয় : তথ্যমন্ত্রী
Image
তারেক রহমানের আগমনে বদলে যাবে বরিশালের চিত্র : মনিরুজ্জামান খান ফারুক
Image
শিশু সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিল মা
Image
বরিশালে স্বাস্থ্য পরিচালককে লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
Image
সামান্য বৃষ্টিতেই ডুবে যায় বরিশাল বিএম কলেজ ক্যাম্পাস, দ্রুত সমাধানের দাবি শিক্ষার্থীদের