Current Bangladesh Time
শনিবার আগস্ট ১৫, ২০২৬ ৭:১২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » তারেক রহমানকে ভোটের মাধ্যমে সম্মান দিয়েছে বরিশালবাসী, উন্নয়নের মাধ্যমে সেই সম্মানের প্রতিদান দিবেন : রহমাতুল্লাহ 
Sunday July 12, 2026 , 4:19 pm
Print this E-mail this

বরিশালের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান রহমাতুল্লাহ্’র

তারেক রহমানকে ভোটের মাধ্যমে সম্মান দিয়েছে বরিশালবাসী, উন্নয়নের মাধ্যমে সেই সম্মানের প্রতিদান দিবেন : রহমাতুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালবাসী ভোটের মাধ্যমে বিএনপির মাননীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যে আস্থা ও সম্মান দেখিয়েছেন, বরিশালের উন্নয়ন ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের মাধ্যমে সেই সম্মানের প্রতিদান দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। রবিবার (১২ জুলাই) বিকেল ৪টায় বরিশাল নগরীর বিবির পুকুরের দক্ষিণ পাশে সোহেল চত্বর থেকে তারেক রহমানের বরিশাল আগমন উপলক্ষে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে এক বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। সোহেল চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি নগরীর লঞ্চঘাট, বেলস পার্ক ও শিল্পকলা একাডেমির সামনের সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়। র‍্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বরিশালবাসী ভোটের মাধ্যমে তারেক রহমানের প্রতি যে ভালোবাসা, আস্থা ও সম্মান প্রকাশ করেছেন, তিনি সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন। বরিশালের জলাবদ্ধতা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য বরিশাল গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। তিনি আরও বলেন, জনগণের ভোটের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। বরিশালের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!