শরীর যাত্রার উপযুক্ত থাকলে তাকে লন্ডনে নেওয়া হতে পারে রোববার
ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকায় পৌঁছেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। এরপর বিমানবন্দরের ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। তিনি সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। কিছুদিন ধরে এই হাসপাতালটিতে চিকিৎসা চলছে সংকটাপন্ন খালেদা জিয়ার। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদাকে লন্ডনে নিতে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় না পৌঁছানোয় তার যাত্রা পেছানো হচ্ছে। সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রোববার (৭ ডিসেম্বর) তিনি যাত্রা শুরু করবেন। উন্নত চিকিৎসার্থে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়েছে। তার জন্য কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় না পৌঁছানোয় এ যাত্রা পেছানো হচ্ছে বলে জানা গেছে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রোববার (৭ ডিসেম্বর) তিনি যাত্রা শুরু করবেন। বেশ কিছুদিন ধরে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা। এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছানো ও চিকিৎসকদের সবুজ সংকেতের ওপরই নির্ভর করছে তার লন্ডনে চিকিৎসা যাত্রা।