Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » টেনিস কোর্টে ৭ মাসের অন্তঃসত্ত্বা সানিয়া মির্জা! 
Friday August 10, 2018 , 6:22 pm
Print this E-mail this

২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয় সানিয়া মির্জার

টেনিস কোর্টে ৭ মাসের অন্তঃসত্ত্বা সানিয়া মির্জা!


সাত মাসের অন্তঃসত্ত্বা ব়্যাকেট হাতে কোর্টে নেমে পড়লেন সানিয়া মির্জা। দীর্ঘদিন কোর্ট থেকে দূরে ছিলেন৷ কিন্তু আর থাকতে পারলে না৷ কোর্ট ও ব়্যাকেটের হাতছানি উপেক্ষা করতে পারলেন না ভারতীয় এই টেনিস সুন্দরী৷ অক্টোবরে মা হতে চলা সানিয়াকে দেখা গেল টেনিস ব়্যাকেট হাতে কোর্টে বল মারতে৷ বোন আনম মির্জার সঙ্গে রীতিমত টেনিস খেললেন তিনি৷ সাত মাসের অন্তঃসত্ত্বা বেশিরভাগ মহিলা যখন বিশ্রামে থাকেন, তখন ভারতীয় টেনিস সুন্দরী ব়্যাকেট হাতে কোর্টে নেমে পড়লেন৷ ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিয়ে হয় সানিয়া মির্জার৷ আট বছর পর মা হতে চলেছেন তিনি৷ হাঁটুর চোটের গত বছর থেকে কোর্ট থেকে সরে দাঁড়িয়েছেন সানিয়া৷ অন্তঃসত্ত্বা হওয়ার পর অবশ্য পুরোপুরি বিশ্রাম নেন তিনি৷ অন্তঃসত্ত্বার বিভিন্ন ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি৷ ব়্যাকেট হাতে কোর্টে বল মারার ভিডিও পোস্ট করে সানিয়া লিখেছেন, ‘টোল্ড ইউ…ক্যান নট কিপ মি অ্যাওয়ে..আই নিড সাম উইল টু মুভ থ্রু৷’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল