Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা 
Saturday September 13, 2025 , 4:27 pm
Print this E-mail this

শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে এই ছুটি

টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শারদীয় দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। আগামী ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি পাবেন তারা। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি। আর ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি। পরের দুদিন ৩ ও ৪ অক্টোবর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সবমিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত টানা চার দিনের ছুটি মিলবে সরকারি কর্মচারীদের। সাধারণত সরকারি কর্মচারীদের ঈদে তিন দিন করে ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকে। তবে কোনো কোনো বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল।তবে ২০২৫ সালের দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন ছুটি ও শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। গত বছরের ১৭ অক্টোবর ছুটির তালিকা অনুমোদন করা হয়। সে অনুযায়ী ছুটির তালিকা করে জনপ্রশাসন মন্ত্রণালয়।




Archives

Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬
Image
বরিশালে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সব রুটে বাস চলাচল শুরু
Image
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস’র বৃক্ষরোপণ কর্মসূচি
Image
পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং