Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ৯:৪৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা 
Sunday July 26, 2026 , 8:41 pm
Print this E-mail this

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি

ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুর উপজেলায় চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে এক ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরের হরিসভা মন্দির সড়কে অবস্থিত মেসার্স ময়না মেডিকেল হলে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। অভিযানে মো. মহিউদ্দীন ভান্ডারীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত মহিউদ্দীন ভান্ডারী উপজেলার সদর ইউনিয়নের মনোহরপুর এলাকার মরহুম মোবারক ফকিরের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগ ছিল মহিউদ্দীন ভান্ডারীর বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার ও ওষুধ বিক্রয় সংক্রান্ত বিধিমালা লঙ্ঘনের দায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে মহিউদ্দীন ভান্ডারী বলেন, আমি প্রশিক্ষণপ্রাপ্ত একজন কবিরাজি চিকিৎসক। রোগী দেখাসহ ওষুধ দেওয়ার অনুমতি রয়েছে আমার। আমার সব ধরনের বৈধ কাগজপত্র রয়েছে। তারপরও কেন আমাকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে, তা আমি বুঝতে পারছি না।




Archives

Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬
Image
বরিশালে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সব রুটে বাস চলাচল শুরু
Image
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস’র বৃক্ষরোপণ কর্মসূচি
Image
পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং