Current Bangladesh Time
বুধবার জানুয়ারি ১৪, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জুলাই হত্যাকাণ্ডের দায় স্বীকার মামুনের, হাসিনাসহ ৩ জনের বিচার শুরু 
Thursday July 10, 2025 , 1:17 pm
Print this E-mail this

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন

জুলাই হত্যাকাণ্ডের দায় স্বীকার মামুনের, হাসিনাসহ ৩ জনের বিচার শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। অভিযুক্ত অন্য দু’জন হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

জুলাই গণহত্যার দায় স্বীকার, রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

এর মধ্যে শুধুমাত্র সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে পলাতক দেখানো হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন বলে প্রসিকিউশন জানিয়েছে। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।




Archives
Image
আগামী ১২ ফেব্রুয়ারিই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রধান উপদেষ্টা
Image
শীতের রাতে চুলকানি বাড়ে কেন? জানুন সমাধান
Image
থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন পড়ে নিহত ২২, আহত ৩০
Image
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি
Image
বরিশালের ঐতিহ্যবাহী লালার দীঘির পাড় দখল করে হাউজিং প্রকল্প