Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ছুটির আমেজে দেশ, শুরু ৭ দিনের সরকারি ছুটি 
Monday May 25, 2026 , 2:11 pm
Print this E-mail this

সরকারি চাকরিজীবীরা আগামী ৩১ মে পর্যন্ত ছুটিতে

ছুটির আমেজে দেশ, শুরু ৭ দিনের সরকারি ছুটি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টানা সাতদিনের ছুটি শুরু হচ্ছে আজ সোমবার থেকে। ‌সরকারি চাকরিজীবীরা আগামী ৩১ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি কাটাবেন। সেই হিসাবে রোববার (২৪ মে) ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। ২৮ মে ঈদুল আজহা ধরে আগে থেকেই ছয়দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। কিন্তু ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিনের ছুটির সুযোগ করে দেয়া হয়েছে। আগামী ১ জুন খুলবে সরকারি অফিস। ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি। তবে আগের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওইদিন মন্ত্রিসভা বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা এবং এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেয়া হয়।




Archives

Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬
Image
বরিশালে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সব রুটে বাস চলাচল শুরু
Image
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস’র বৃক্ষরোপণ কর্মসূচি
Image
পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং