Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গুগলে ভারতীয়রা বেশি খুঁজেছে যাদের 
Friday December 14, 2018 , 2:31 pm
Print this E-mail this

শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে আলোচনায় এসেছিলেন বনি

গুগলে ভারতীয়রা বেশি খুঁজেছে যাদের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সালমান-শাহরুখ-আমির খানদের বড় তারকা নয়, এ বছর ভারতীয়রা গুগলে বেশি খুঁজেছে প্রিয়া প্রকাশ ওয়ারিওরকে। একটি ছবিতে পাশ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেখাকার একটি দৃশ্য ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরই আলোচনা উঠে আসেন ১৮ বছরের প্রিয়া। দ্বিতীয় স্থানে আছেন সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কার চোপড়ার স্বামী সঙ্গীততারকা নিক জোনাস। ভারতে কে জামাই হয়ে আসছেন তা নিয়ে ভারতের আগ্রহের কারণেই হয়েছে এটা। চতুর্থ স্থানে আছেন প্রিয়াঙ্কা নিজেই। তৃতীয়স্থানে জায়গা করে নিয়েছেন স্বপ্না চৌধুরী। তিনিই এ তালিকার সবচেয়ে বড় চমক। হরিয়ানায় বেশ জনপ্রিয় স্বপ্না চৌধুরী পেশাদার নৃত্যশিল্পী ও গায়িকা। পরিবারকে আর্থিক সহায়তা দিতেই ছোটবেলা থেকেই নাচ শুরু করেন তিনি। তার নাচ ও মিউজিক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ২০১৭ সালে বিগ বসে এসে আলোচিত হন তিনি। ‘ভিরে দি কী’ ওয়েডিং’ ছবিতে আইটেম গানে নেচেছিলেন স্বপ্না। পঞ্চম স্থানে বলিউডের আলোচিত অভিনেত্রী সোনম কাপুরের স্বামী আনন্দ আহুজা। এ বছরের মে মাসে সোনম-আনন্দের বিয়ে সম্পন্ন হয়। ষষ্ঠ স্থানে আছেন বলিউডের নবাগত অভিনেত্রী সারা আলী খান। সেরা দশে আরও জায়গা করে নিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান, ব্রিটিশ রাজবধূ মেগান মের্কেল, বিগ বস প্রতিযোগী অনুপ জালোটা ও বলিউড প্রযোজক ও খ্যাতনামা অভিনেত্রী শ্রীদেবীর স্বামী বনি কাপুর। শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে আলোচনায় এসেছিলেন বনি।
সূত্র : জিকিউ ইন্ডিয়া




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল