Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণমাধ্যমকে তথ্য না দিতে বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের নোটিশ 
Thursday November 14, 2024 , 9:57 pm
Print this E-mail this

সিটি কর্পোরেশনের চাকরির শৃঙ্খলার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

গণমাধ্যমকে তথ্য না দিতে বিসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের নোটিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) সংশ্লিষ্ট কোনো বিষয়ে গণমাধ্যম, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তথ্য না দিতে নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার (নভেম্বর ১২) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: রেজাউল বারী সই করা এক নোটিশে এ আদেশ জারি করা হয়। অফিস আদেশে বলা হয়, বিসিসির প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বাদে কোনো কর্মকর্তা-কর্মচারী সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয়ে গণমাধ্যম/ব্যক্তি/প্রতিষ্ঠানকে তথ্য প্রদান করলে প্রচলিত চাকরি বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার এমন আদেশ জারির পর থেকে বরিশালে কর্মরত গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে কোনো বিষয়ে কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়। সেক্ষেত্রে বারবার প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে ফোন দেওয়া যায় না। বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনা করা দরকার। এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায়নি। তবে তার একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, সিটি কর্পোরেশনের চাকরির শৃঙ্খলার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




Archives
Image
বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের
Image
বরিশালে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, দুই যুবদল নেতা বহিষ্কার
Image
নেতা বরখাস্তের প্রতিবাদে বরিশালে টেক্সটাইল মিল শ্রমিকদের কর্মবিরতি
Image
তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের
Image
রোজা শুরুর আগেই লেবুর হালি ১০০ টাকা!