Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১৭, ২০২৬ ২:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খোলামেলা পোশাকে গোপী বৌমার নাচ, নেটিজেনদের কটাক্ষ 
Sunday November 14, 2021 , 2:35 pm
Print this E-mail this

স্পোর্টস ব্রা ও কালো রঙের শর্টস পরেছেন দেবলীনা, এমন সাজে বেলি ডান্স

খোলামেলা পোশাকে গোপী বৌমার নাচ, নেটিজেনদের কটাক্ষ


মুক্তখবর বিনোদন ডেস্ক : ভারতীয় টেলিভিশন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। হিন্দি ভাষার ‘সাথ নিভানা সাথিয়া’ টিভি সিরিয়ালে গোপী বৌমার চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন। যাকে সব সময় বাঙালি নারীর পোশাক শাড়ি-গহনা পরিহিত অবস্থায় দেখতে পান দর্শক। সেই চেনা ‘গোপী বৌমা’ হাজির হলেন নতুন অবতারে। তার বেলি ড‌্যান্সের একটি ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়াচ্ছে, যা নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। শনিবার (১৩ নভেম্বর) দেবলীনা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, স্পোর্টস ব্রা ও কালো রঙের শর্টস পরেছেন দেবলীনা। এমন সাজে বেলি ডান্স করছেন তিনি। ক‌্যাপশনে লিখেছেন, ‘বেলি ড‌্যান্সের শিক্ষানবিশ লেভেলে রয়েছি। আশা করছি, এটি আপনাদের ভালো লাগবে।’ ভিডিওটি পোস্ট করার পর প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে তার শরীরের মেদ নিয়ে কটাক্ষ করছেন। একজন লিখেছেন, ‘মোটা নারী।’ আরেকজন লিখেন, ‘গোপী বহু কী হয়েছে? আপনার লজ্জা আছে কি নাই?’ প্রশ্ন ছুড়ে দিয়ে একজন লিখেন, ‘এটা কেমন ব্যবহার গোপি বহু? দেবলীনাকে পরামর্শ দিয়ে অন্যজন লিখেন, ‘আগে ফিটনেস ঠিক করে তারপর এই ধরনের ভিডিও পোস্ট করুন।’




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা
Image
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীকে আফরোজা খানম নাসরীনের ফুলেল শুভেচ্ছা
Image
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
Image
বারবার ঘোষণা দিলেও চালু হচ্ছে না বরিশালে বিশেষায়িত শিশু হাসপাতাল
Image
বরিশালে ৪০ দিনে গ্রেপ্তার ৫০০, অপরাধ দমনে কঠোর অবস্থানে কোতোয়ালি থানার ওসি