Current Bangladesh Time
রবিবার মার্চ ৮, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালকের মরদেহ উদ্ধার 
Thursday May 8, 2025 , 7:01 pm
Print this E-mail this

ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান মো: নুর ইসলাম

খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালকের মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মো: নুর ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (মে ৮) বিকেলে সদর উপজেলার পশ্চিম কর্ণকাঠি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নুর ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। তিনি চাকরির সুবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন (তালুকদার মার্কেট) এলাকায় বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম কর্ণকাঠি এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল থেকে ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান মো: নুর ইসলাম। পরে তাঁর মরদেহ বিকেলের দিকে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি কিছু কৃষিজমি লিজ নিয়ে লোকজন দিয়ে চাষাবাদের কাজ করাতেন। সেই জমির পাশ থেকেই বৃহস্পতিবার বিকেলে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নুরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তাঁর হাতে বিদ্যুতের তার প্যাঁচানো ছিল।




Archives
Image
বরিশালে বিয়েতে রাজি না হওয়ায় অশ্লীল ভিডিও ধারণ, প্রেমিক গ্রেফতার
Image
বরিশালে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ
Image
বরিশালে অপারেশন থিয়েটারে শিশুর গালে থাপ্পড় মারলেন ওটি বয়
Image
১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
Image
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর