Current Bangladesh Time
বুধবার মার্চ ৪, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ 
Sunday December 14, 2025 , 7:11 pm
Print this E-mail this

বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ

খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষেদৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন : রহমাতুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া তার পুরো রাজনৈতিক জীবনে আলেম-ওলামা, ইসলাম ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছেন। শনিবার (ডিসেম্বর ১৩) বরিশাল নগরীর মাহমুদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে হাজার হাজার মুসল্লীর উপস্থিতিতে তিনি বলেন, দেশের মসজিদ, মাদ্রাসা, আলেম-ওলামা, ইসলামী আদর্শ ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর যখনই আঘাত এসেছে, তখনই বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে উচ্চকণ্ঠে প্রতিবাদ করেছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে আলেম-ওলামাদের ওপর হামলা, মামলা ও নির্যাতন চালানো হয়েছে এবং হেফাজতে ইসলামের নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এমনকি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পর সারাদেশে ধর্মপ্রাণ মানুষ হত্যার প্রতিবাদেও তিনি বজ্রকণ্ঠে কথা বলেছেন। রহমাতুল্লাহ আরও বলেন, আলেম-ওলামা, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মপ্রাণ মুসলমানদের পাশে দাঁড়াতে বেগম খালেদা জিয়া বিএনপির নেতাকর্মীদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন। তিনি কখনোই ইসলামবিদ্বেষীদের সঙ্গে আপোষ করেননি। তার প্রতিটি বক্তব্য তিনি ‘বিসমিল্লাহ’ দিয়ে শুরু করতেন এবং ইসলাম ও মুসলমানদের কটাক্ষকারীদের তিনি কখনো ছাড় দেননি। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় তিনি উপস্থিত হাজার হাজার মুসল্লী ও আলেম-ওলামাদের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করার উদাত্ত আহ্বান জানান, যাতে তিনি সুস্থ হয়ে আবার দেশ, জাতি ও ইসলামের খেদমতে আত্মনিয়োগ করতে পারেন। মাহফিলে বক্তৃতাকালে তিনি আগামী দিনে কোনো ইসলামবিদ্বেষী শক্তি যেন রাষ্ট্রক্ষমতা দখল করতে না পারে, সে জন্য আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন-মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, ঢালকানগরের পীর সাহেব হযরত মাওলানা শাহ আলম মতিন বিন হোসাইন, ঢাকার সাইন্স ল্যাবরেটরি জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাসান জামিল, ঢাকার জামিয়া তালীমিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকসহ অন্যান্য আলেম-ওলামা ও হাজার হাজার মুসল্লীরা।




Archives
Image
আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
Image
বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদের বদলি, নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান
Image
বিদায় বেলাতেও নিজের সুবিধার জন্য আইন পাল্টান ইউনূস
Image
বরিশালে রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’!
Image
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ ১১ জনের জামিন