Current Bangladesh Time
বুধবার ডিসেম্বর ১৭, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এস আলমের দুই ছেলের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার আবেদন 
Thursday September 26, 2024 , 4:07 pm
Print this E-mail this

জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দাবি

এস আলমের দুই ছেলের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার আবেদন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) দুই ছেলে আশরাফুল আলম, আসাদুল আলম মাহির ও তাদের সহযোগিতাকারী জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ আবু মো. দাউদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকে আবেদন করা হয়েছে। আবেদনে তাদের জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুদকের চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সুলতান মাহমুদ এ আবেদন দায়ের করেন। আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে মোহাম্মদ সাইফুল আলমের (এস আলম) দুই পুত্র আশরাফুল আলম, আসাদুল আলম মাহির ও তাদের সহযোগিতাকারী সৈয়দ আবু মো. দাউদ, সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড (সাবেক কর কমিশনার, চট্টগ্রাম কর অঞ্চল-১) উভয়ের অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বর্হিভূত ৫০০ কোটি কালো টাকা সাদা করার নির্ধারিত সময় পার হওয়ার পর উপরোক্ত সৈয়দ আবু মো. দাউদ, কমিশনার চট্টগ্রাম কর অঞ্চল-১ অবৈধভাবে কোটি টাকা গ্রহণ করে ১২৫ কোটি টাকার স্থলে নামে মাত্র ৫০ কোটি টাকা আয়কর দিয়ে কালো টাকা সাদা করেন। যা সম্পূর্ণরূপে আইন বর্হিভূত এবং অবৈধ। অতএব, অবৈধভাবে জ্ঞাত আয় বর্হিভূত অর্থ অর্জন করায় সৈয়দ আবু মো. দাউদ, আশরাফুল আলম, আসাদুল আলম মাহিরদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের করে জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দেওয়ায় সদয় মর্জি হয়।




Archives
Image
নিরাপত্তা পরিস্থিতির জন্য ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা
Image
বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চিত্র ও দলিলপত্র প্রদর্শনী
Image
মহান বিজয় দিবসে বরিশাল মেট্রোপলিটন পুলিশের শ্রদ্ধা
Image
বরিশালে ট্রাক নিয়ে এসে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
Image
বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা