Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ১১:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » এবার উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে ইশরাক সমর্থকদের আন্দোলন শুরু 
Thursday May 22, 2025 , 1:08 pm
Print this E-mail this

নানা স্লোগানে উত্তাল কাকরাইল মোড় এলাকা, সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

এবার উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে ইশরাক সমর্থকদের আন্দোলন শুরু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পত্যাগের দাবিতে এবার আন্দোলন শুরু করলেন ইশরাক সমর্থক ও বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২২ মে) ইশরাকের শপথের বাধা নেই আদলতের রায়ের ঘোষনার সঙ্গে কাকরাইল মসজিদের সামনে  আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন আন্দোলনকারীরা গতকাল বুধবার (২১ মে) রাতে কাকরাইলে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি জানিয়ে ইশরাক হোসেন ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি করেন। সে দাবিতেই এখন আন্দোলন চলছে কাকরাইল মোড়। বিএনপি নেতা মনির হোসেন বলেন, স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার টালবাহানায় আমাদের এ শপথ দেরি হয়েছে। তিনি এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন। এখন তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। এ উপদেষ্টার পদ ছেড়ে তাদের দল এনসিপি যোগদান করে কাজ করা উচিত। আসিফ স্বেচ্ছায় পদত্যাগ না করলে আমরা দুর্বার আন্দোলনে যাবো হলে হুঁশিয়ারি দেন এ নেতা। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে কাকরাইল মোড়ে এসে জমায়েত হচ্ছেন নেতাকর্মীরা। “চলছে লড়াই চলছে,  ইশরাক ভাই লড়বে”, “আসিফের পদত্যাগ চাই,” “এক দফা এক দাবি আসিফের পদত্যাগ” সহ নানা স্লোগানে উত্তাল কাকরাইল মোড় এলাকা। সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাস্তাগুলো বন্ধ করে দেওয়ায় যানজটের ভোগান্তিতে রাজধানীবাসী।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬